চট্টগ্রাম মেডিক্যালে নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিট

আপডেট : ১২ মার্চ ২০১৪, ২০:৫৭
কম ওজন ও নানা স্বাস্থ্য সমস্যা নিয়ে জন্মগত নবজাতকদের উন্নত চিকিত্সার জন্য অত্যাধুনিক প্রযুক্তি স্থাপন করে ‘নবজাতক নিবিড় পরিচর্যা’ ইউনিট চালু হয়েছে চট্টগ্রাম মেডিক্যালে। মুমূর্ষু নবজাতক শিশুদের জরুরি চিকিত্সার জন্য রয়েছে আইসিইউসহ উন্নত প্রযুক্তি সম্বলিত বেড। জাপান সরকারের অর্থায়নে ইউনিসেফ-এর সহায়তায় ওয়ার্ডটি চিকিত্সার নতুন প্রযুক্তি ও আধুনিক শয্যা স্থাপন করা হয়েছে। বিনামূল্যে নবজাতকের চিকিত্সাসেবা পাবে হতদরিদ্র মানুষও।