বাংলাদেশ ব্যাংকঃ ‘উইমেন এন্টারপ্রেইনার্স কনফারেন্স অ্যান্ড প্রোডাক্ট ডিসপ্লে-২০১৪’ শীর্ষক নারী উদ্যোক্তাদের সম্মেলনের উদ্বোধন, সকাল সাড়ে ৯টায়, হোটেল রূপসী বাংলায়।
গণতান্ত্রিক বাম মোর্চাঃ বিদ্যুতের মূল্যবৃদ্ধির পরিকল্পনা বাতিলের দাবিতে গণঅবস্থান কর্মসূচি, বেলা ১১টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে।
ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতাল লিমিটেডঃ কিডনি ইউরোলজী বোগীদের বিনামূল্যে চিকিত্সা পরামর্শ প্রদান, সকাল ১০টায়, ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতালে।
ঢাকা বধির হাই স্কুলঃ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও বাংলা ইমারা ভাষা প্রমিত অভিধান প্রণয়ন ও প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন, বেলা ১১টায়, স্কুল প্রাঙ্গণে।
টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও দৈনিক রাঙামাটিঃ মুক্তিযোদ্ধা ‘মহিলা কমান্ড’ ও তার সহযোদ্ধাদের সংবর্ধনা এবং ‘মুক্তিযুদ্ধে নারী অবদান’ শীর্ষক আলোচনা সভা, স্বাধীনতার গানের অনুষ্ঠান, বিকাল ৪টায়, জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে।
বাংলাদেশ মহিলা পরিষদঃ ‘নারী প্রতি সহিংসতা প্রতিরোধে নারীর ভূমিকাই মুখ্য’ বিষয়ক প্রীতি বিতর্ক, বিকাল ৩টায়, সুফিয়া কামাল ভবন মিলনায়তনে।
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশঃ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার উদ্যোক্তা সৃষ্টি করার লক্ষ্যে কর্মশালা, বিকাল ৫টায়, আইডিইবি ভবন কাউন্সিল হলে।
