মো. মুসলিম উদ্দিন আহমেদ
নেত্রকোনার কলমাকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি, খারনই ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মুসলিম উদ্দিন আহমেদ (৬৩) হূদক্রিয়া বন্ধ হয়ে গতকাল উপজেলার বামনগাঁও গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ৫ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
