শওকত জামিল খান
বিশিষ্ট ফটো-সাংবাদিক শওকত জামিল খানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে তার ঢাকার ১০/বি, সেগুনবাগিচা ও বরিশালের কাটপট্টির বাসায় দিনব্যাপী কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমের পরিবারের পক্ষ হতে আজ বাদ আছর ঢাকায় দোয়া মাহফিলে শরীক হওয়ার অনুরোধ জানানো হয়েছে।
বিজয় চ্যাটার্জী
বৃটিশ বিরোধী আন্দোলনের নেতা মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক সংসদ সদস্য বিজয় চ্যাটার্জীর ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিজয় চ্যাটার্জী স্মৃতি সংসদের উদ্যোগে আজ বিকাল ৪টায় এক স্মরণসভা, কৃতী ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
