শোক সংবাদ

আপডেট : ১২ মার্চ ২০১৪, ২২:০৭
হারুন অর রশীদ ঢালী ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সমাজ সেবক, শিক্ষানুরাগী হারুন অর রশীদ ঢালী (৫৮) গত সোমবার উপজেলার উস্থি ইউনিয়নে বাঘেরগাঁও নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। মো. আবদুছ ছাত্তার গফরগাঁও আর্দশ বিদ্যা নিকেতনের (কেজি স্কুল) অধ্যক্ষ ও রোস্তম আলী গোলন্দাজ হাই স্কুলের সাবেক সিনিয়র সহকারী শিক্ষক মো. আবদুছ ছাত্তার (৭২) হূদরোগে আক্রান্ত হয়ে গত সোমবার জেলার বিশ্বরোডে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। সবার কাছে তিনি ছাত্তার মাস্টার নামে পরিচিত ছিলেন।