কোমপানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এম.তৈয়বুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল স্থানীয় জামেয়া মুশাহিদিয়া খাগাইল মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। খাগাইল মাদ্রাসার মুহতমীম, প্রবীণ আলেম মাওলানা ইউসুফের সভাপতিত্বে এক স্মরণ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-সিলেট প্রেসক্লাবের সাধারণ সমপাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, শামসুর রহমান ফাউন্ডেশনের সদস্য সচিব জিবলু রহমান প্রমুখ।
