কনকর্ড রাজধানী প্রকল্প প্লট ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা ২১ মার্চ

আপডেট : ১২ মার্চ ২০১৪, ২২:০৭
কনকর্ড রাজধানী প্রকল্প প্লট ওনার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের ৩য় বার্ষিক সাধারণ সভা আগামী ২১ মার্চ বিকাল ৩টায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হবে। সভায় নির্ধারিত আলোচ্যসূচির পাশাপাশি আগামী দুই বছরের জন্য সমিতির কার্যনির্বাহী পরিষদ গঠন করা হবে। যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহ্ রেজাউল মাহমুদ সকল সদস্যের প্রতি আহবান জানিয়েছেন। রেজাউল মাহমুদ আরো জানিয়েছেন, সভায় প্রত্যেক সদস্য তার স্ত্রী অথবা স্বামীসহ আমন্ত্রিত। অনুষ্ঠানের শেষভাগে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন করা হয়েছে। প্রয়োজনে-০১৭২৬৯৯৫৫০৫ নম্বরে সাধারণ সম্পাদকের সাথে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।—প্রেস বিজ্ঞপ্তি