মো: টিটুর হ্যাটট্রিকে অগ্রনী ব্যাংক প্রিমিয়ার ব্যাংক চ্যাম্পিয়নশিপ লিগে ৫-০ গোলে জিতেছে। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বাড্ডা জাগরণী সংসদের বিরুদ্ধে অনুষ্ঠিত খেলাটিতে ৪২, ৪৪ ও ৫৬ মিনিটে গোল দিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন অগ্রনী ব্যাঙ্কের স্ট্রাইকার টিটু। এর আগে ৮ ও ১৩ মিনিটে ব্যাংক দলটির পক্ষে আরো দুই গোল করেন মান্নাফ ও তেনজিং। বৃহস্পতিবার আরামবাগের বিপক্ষে খেলবে ওয়ারী ক্লাব।
