স্বাধীনতা দিবস উন্মুক্ত টেনিসের খবর

আপডেট : ১২ মার্চ ২০১৪, ২২:৩০
নরডিক ক্লাবের দীপু লাল, বৃটিশ হাই কমিশন ক্লাবের আনোয়ার হোসেন ও বিকেএসপির আখতার হোসেন রানার গ্রুপ স্বাধীণতা দিবস উন্মুক্ত টেনিসের পুরুষ এককের কোয়ার্টার ফাইনালে উঠেছেন। পুরুষ দ্বৈতের কোয়ার্টার ফাইনালে উঠেছেন দেলোয়ার হোসেন—মামুন বেপারী জুটি, আনোয়ার হোসেন—রুস্তম আলী জুটি, আসমত উল্লাহ—মুনির হোসেন জুটি। রমনাস্থ জাতীয় টেনিস কমপ্লেক্সে গতকাল প্রি-কোয়ার্টার ফাইনালে দীপু লাল ২-০ সেটে শীর্ষ বাছাই ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টারের অমল রায়কে আনোয়ার ২-০ সেটে ময়মনসিংহ ক্লাবের জামিকে ও আখতার একই ব্যবধানে নেভি ক্লাবের চান্নু লালকে হারান।