সেনাবাহিনী, নৌবাহিনী, তিতাস গ্যাস ও বিদ্যুত্ উন্নয়ন বোর্ডস্বাধীনতা দিবস ভলিবলের সেমিফাইনালে উঠেছে। ভলিবল স্টেডিয়ামে গতকাল নৌবাহিনী ৩-১ সেটে বর্ডার গার্ড বাংলাদেশকে ও বিদ্যুত্ উন্নয়ন বোর্ড তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর ৩-২ সেটে বিমানবাহিনীকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় । বৃহস্পতিবার প্রতিযোগিতার দুটি সেমিফাইনাল ও আগামীকাল বিকেল ৪টায় ফাইনাল অনুষ্ঠিত হবে।
দেশের শীর্ষস্থানীয় সিমেন্ট ব্রান্ড, ক্রাউন সিমেন্ট এর গুলশানস্থ প্রধান কার্যালয়ে সম্প্রতি ২য় ক্রাউন সিমেন্ট ব্যাডমিন্টন টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হন গালিব মোহাম্মদ, ডেপুটি জেনারেল ম্যানেজার, রিসার্চ এ্যান্ড ব্র্যান্ড এবং আব্দুস সাত্তার, অফিসার-একাউন্টস্ এন্ড ফাইন্যান্স এর দল। রানার আপ হন ফ্যাক্টরীর ব্যাগিং প্ল্যান্টের এজিএম মোঃ সাইফুল ইসলাম এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মোঃ মোসাব্বির হোসেন তায়েফ -এর দল।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান, ক্রাউন সিমেন্টের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ আলমগীর কবির এবং ইষ্টার্ন ব্যাংক লিঃ এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট চৌধুরী আকতার আসিফ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উদ্যোক্তা মোঃ আব্দুর রউফ, মোঃ আশরাফউজ্জামান, নির্বাহী পরিচালকদ্বয় মোঃ মোক্তার হোসেন তালুকদার, এফসিএ ও ইঞ্জিনিয়ার সাইফুল আলম, সিনিয়র জিএম ইঞ্জিঃ সাহিদুর রহমানসহ কোম্পানীর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।- খবর বিজ্ঞপ্তির
