শুমাখারের জ্ঞান ফেরার ইঙ্গিত মিলছে

আপডেট : ১২ মার্চ ২০১৪, ২২:৩২
ফরমুলা ওয়ান কিংবদন্তি মাইকেল শুমাখারের কোমা থেকে জেগে উঠার ইঙ্গিত মিলছে বলে জানিয়েছে তার পরিবার। তার তত্ত্বাবধানের দায়িত্বে থাকা ম্যানেজার সেবাইন কেম জানান এ প্রক্রিয়া দীঘর্্কালীন। গতকাল বুধবার এক বিবৃতিতে তিনি বলেন,’ আমরা এই বিশ্বাস রাখছি যে, মাইকেল জেগে উঠবেন। মাঝে মাঝে ছোট ছোট উত্সাহব্যাঞ্জক ইঙ্গিত মিলছে। কিন্তু আমাদের মনে রাখতে হবে সময়টা ধৈর্য্য ধরার।’ শুমাখার গত ডিসেম্বরে স্কি দুঘর্্টনার কবলে পড়ে মাথায় মারাত্মক আঘাত পান। এরপর থেকে ফ্রান্সের গ্রেনোবল হাসপাতালে অবধি ১১ সপ্তাহ তিনি কোমায় রয়েছেন। চিকিত্সার শুরুর দিকে বলা হয়েছিল যে, তাকে বাকি জীবনটা কোমাতেই কাটিয়ে দিতে হবে। তবে তার জেগে উঠার এ ধরনের সংবাদ সকলকেই স্বস্তিতে রাখছে বলা যায়।