আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অফিস করবেন প্রধানমন্ত্রী

আপডেট : ১২ মার্চ ২০১৪, ২৩:০৬
আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে অফিস করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী নিজেই স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। এ উপলক্ষে গতকাল বুধবার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে চালানো হয় পরিচ্ছন্ন অভিযান। প্রধানমন্ত্রীর অফিস করার বিয়ষটি নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সূত্র জানায়, সকাল সাড়ে দশটার দিকে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের ৩৮ জন কর্মকর্তা উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন বিষয় খোঁজ-খবর নেবেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করবেন।