বান্দরবানে ১০ দিনব্যাপী বৌদ্ধ মেলা শুরু

আপডেট : ১২ মার্চ ২০১৪, ২৩:০৭
বান্দরবানের লামায় ১০ দিনব্যাপী বৌদ্ধ মেলা শুরু হয়েছে। গতকাল বুধবার জীনামেজু অনাথ আশ্রমের আয়োজনে ইয়াংছা জুনিয়র হাইস্কুল মাঠে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বান্দরবান জেলা প্রশাসক কেএম তারিকুল ইসলাম। এসময় অন্যদের মধ্যে জীনামেজু অনাথ আশ্রমের অধ্যক্ষ উ নন্দামালা মহাথেরো, স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ ও বৌদ্ধ ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।