কানাডায় বাংলাদেশ থেকে পোশাক রপ্তানি বেড়েছে

আপডেট : ১২ মার্চ ২০১৪, ২৩:১৫
কানাডার ওয়ালমাটসহ অন্যান্য প্রতিষ্ঠান বাংলাদেশের পোশাক শিল্প আমদানি বৃদ্ধি করেছে। গতকাল টরন্টোতে বাংলাদেশের হাইকমিশনার কামরুল আহসান এই তথ্য জানান। তিনি বলেন, গত ডিসেম্বরের তথ্য মোতাবেক আগের চেয়ে কানাডায় বাংলাদেশের গার্মেন্টস পণ্যের আমদানির পরিমাণ বেড়েছে। আগামীতে তা আরো বৃদ্ধি পাবে। কারণ, আমাদের পোশাকের গুণগত মান যেমন ভালো, তেমনি উত্পাদন খরচও তুলনামূলক অনেক কম। কামরুল আহসান সাংবাদিকদের সাথে এক নৈশভোজে আরো জানান, রানা প্লাজার ঘটনার পর বিদেশে পোশাক শিল্পের যে নেতিবাচক ধারণা তৈরি হয়েছিলো, তা এখন বাংলাদেশ কাটিয়ে উঠছে।