চান্দিনায় গাড়িচাপায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

আপডেট : ২২ মে ২০১৯, ১৩:৩৪

কুমিল্লার চান্দিনায় গাড়িচাপায় অজ্ঞাত এক ব্যক্তি (৩৬)  নিহত হয়েছেন।মঙ্গলবার রাত ১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজ এর সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার ১২ ঘণ্টা অতিক্রম করলেও পুরুষ ওই ব্যক্তির পরিচয় মেলেনি।

আরও পড়ুন: বগুড়ার শেরপুরে বাড়ির আঙ্গিনা থেকে ধান কিনছে খাদ্য বিভাগ

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইন-চার্জ (ইন্সপেক্টর) মনিরুল ইসলাম বলেন, রাত আনুমানিক ১টার দিকে ঢাকামুখী অজ্ঞাত গাড়ি চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। আমাদের টহলটিম রাতেই তার মরদেহ উদ্ধার করে। এখন পর্যন্ত (বুধবার দুপুর ১টা) নিহতের পরিচয় পাওয়া যায়নি। মরদেহ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এমআরএম