হতে পারে

আপডেট : ১৩ মার্চ ২০১৪, ১৭:৫৬
নবমী ও অষ্টমীর স্বপ্ন আমি লুকিয়ে রেখেছি। অথচ, অনেকেই জানে না, কৃষ্ণপক্ষের প্রতিপদে দৃষ্ট স্বপ্ন মিথ্যা বলে প্রতিপন্ন হলেও হতে পারে। আমার এবং তাহার উভয়ের মাঝখানে হঠাত্ দেখি কৃষ্ণপক্ষের ষোড়শী স্বপ্ন বসে আছে চুপচাপ, তবে সেই স্বপ্ন বাস্তবায়নের আশ্বাস দিয়ে গেলো, কুমারী বসন্ত। মাঝখানে অমাবস্যার স্বপ্ন দুঃখের গান শুনিয়ে যাবার সময় আমাকে জানিয়ে দিলো রাত্রির চতুর্থ প্রহরে স্বপ্ন দেখলে দশম দিবসে বসন্ত কুমারী। তোমাকে ডাকবে তার প্রহর অনুযায়ী। স্বপ্ন বিশারদের কথা অমৃত সমান।