প্রকাশ : ১৩ মার্চ ২০১৪, ১৭:৫৭আপডেট : ১৩ মার্চ ২০১৪, ১৭:৫৭
ঝড়ের রাতে তোমার সাথে
ভেজার বড় সাধ,
তোমার জন্য এই অরণ্য
করছে আর্তনাদ।
ওই যে আকাশ হা হা করে
তোমার জন্য শুধু;
তোমার জন্য সব নগণ্য
এই পৃথিবী ধু-ধু।
রাত একাকী, জেগে থাকি
আসবে তুমি বুঝি!
স্বপ্ন কিবা জাগরণে, কারণ কিবা অকারণে
তোমায় শুধু খুঁজি।