প্রলুব্ধ এক একটি পদক্ষেপ
নির্ভেজাল আত্মিক স্বপ্নের অবক্ষয়
দায়ভার কে কে নেবে মুচকি হেসে?
সমাজের তীক্ষতার চক্ষুশূল আমাদের সব প্রশ্ন
অন্তঃকষ্টের তাড়নায় উত্তরগুলো আটকে থাকে
ইটের গাঁথায়-দালনের ফাঁকে ফাঁকে—চৌরাস্তার মোহনায়...
অবাধ যান্ত্রিক এই শহরের বুকে
সময় হাতড়ে অদেখায় থেকে যায়
মুছে যাওয়া পায়ের এক একটি চিহ্ন...
