প্রভাত, দুপুর, নিশীথবেলা
খেলে যাই আমি একেলা খেলা।
একেলা খেলা তাকিয়ে পানে
দেখে ওরা, খেলি আপন মনে।
কেউ বা বলে, কেন থামে না?
আমি বলি, ভাই, তা অজানা।
ওরা শোনে না, আমি খেলে যাই
আর শুনি বলে, পাল্লা দিতে চাই।
শুরু হয় তখন ওদের খেলা
এভাবে চলে ক্ষণিক বেলা।
এরপর সব থামে একে একে
যদিবা কেউ খেলায় টেকে।
উল্লাসে ভাবে, কেমন জব্দ!
কিছু পরে ওদের খেলাও স্তব্ধ।
কেউ থাকে না, ফের খেলে যাই
হঠাত্ আবার ওদের দেখা পাই।
ওরাও তাকায় আমার পানে
খেলছি আমি একেলা মনে।
সেই কবে হতে অদ্যবেলা
খেলিয়া চলেছি একই খেলা।
অলঙ্করণ :শতাব্দী জাহিদ
