তথ্য বিচিত্রা

বোয়িং ৭৭৭

আপডেট : ১৩ মার্চ ২০১৪, ২০:৫২
 অনেকের কাছেই বোয়িং ট্রিপল সেভেন নামে পরিচিত বিশ্বের অন্যতম জনপ্রিয় এই বিমানটির যাত্রা শুরু হয় ১৯৯৫ সালের জুনে। যাত্রা শুরুর পর থেকে বিশ্বের বিভিন্ন বিমান সংস্থার হয়ে প্রায় পঞ্চাশ লাখেরও বেশি ফ্লাইট এবং ১৮ মিলিয়ন উড্ডয়ন ঘণ্টা অতিক্রম করে বোয়িং ৭৭৭।  বিশ্বের সবচেয়ে বড় টুইনজেট বা দুই ইঞ্জিন বিশিষ্ট এই বিমানটির মোট যন্ত্রাংশের পরিমাণ তিন মিলিয়নেরও বেশি এবং এগুলো আসে বিশ্বের প্রায় ৫০০টি ভিন্ন ভিন্ন সরবরাহকারীর কাছ থেকে।  বোয়িং ৭৭৭ মাটি থেকে প্রায় ৪৩,১০০ ফুট পর্যন্ত উচ্চতা দিয়ে উড়তে সক্ষম এবং আকাশপথে দীর্ঘ দূরত্ব পাড়ি দেওয়ার জন্য সবচেয়ে জনপ্রিয় বিমানগুলোর একটি।  সবমিলিয়ে ৩০০ থেকে ৩৮০ জন যাত্রী পরিবহনে সক্ষম একেকটি বোয়িং ৭৭৭ একটানা ১৬ ঘণ্টা বা তার চেয়ে বেশি সময় ধরে উড়তে সক্ষম।  বিশ্বের সবচেয়ে নিরাপদ বিমানগুলোর একটি হিসেবে স্বীকৃত বোয়িং ৭৭৭ সিরিজ সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি আলোচনায় আসে মালয়েশিয়ান এয়ারের এ ধরনের একটি বিমান দৃর্ঘটনায় পড়ার পর। তবে এর আগে বিশ্বের প্রায় ৫০টিরও বেশি বিমান সংস্থা দুই দশকেরও বেশি সময় ধরে এ ধরনের বিমান ব্যবহার করলেও দুর্ঘটনার হার ছিল অত্যন্ত কম। সর্বশেষ ২০১৩ সালে এক দুর্ঘটনায় তিনজন এবং এর আগে বিমান রি-ফুয়েলিংয়ের সময় ২০০১ সালে একজনের মৃত্যুর সংবাদ জানা যায়।