জাহিদ-মৌসুমীর কেমিস্ট্রি

আপডেট : ১৩ মার্চ ২০১৪, ২০:৫৪
একটা সময় বড় পর্দায় দাপুটে অভিনেত্রী ছিলেন চিত্রনায়িকা মৌসুমী। তবে গত কয়েক বছর ধরে ছোটপর্দার নাটক-টেলিফিল্মে নিয়মিতই অভিনয় করছেন তিনি। নাটক-টেলিফিল্মের বাইরে বিভিন্ন আড্ডা কিংবা রান্নার অনুষ্ঠানেও পাওয়া যায় তাকে। ছোটপর্দায় এসে সজল, মোশাররফ করিমসহ বহু জনপ্রিয় তারকার সঙ্গে অভিনয় করেছেন জনপ্রিয় এই চিত্রনায়িকা। এবার চিত্রনায়িকা মৌসুমী অভিনয় করলেন জাহিদ হাসানের সঙ্গে। তবে জাহিদ হাসানের সঙ্গে এটি তার প্রথম অভিনয় নয়। এর আগেও তারা দু’জন একসঙ্গে চলচ্চিত্রে অভিনয় করেছেন।