বলিউডের প্রায় সব তারকাই এখন হলিউডি চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ খুঁজছেন। ঐশ্বরিয়া রাইয়ের পর, ইরফান খান, অনীল কাপুর, বিপাশা বসুসহ অনেকেই অভিনয় করেছেন হলিউডের বিভিন্ন চলচ্চিত্রে। কিছুদিন আগে দীপিকা পাড়ুকোনও ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সেভেন’-এ অভিনয়ের জন্য প্রায় চুক্তিবদ্ধই হয়ে গিয়েছিলেন। কিন্তু সিডিউলজনিত কারণে আর করা হয়নি। তাদের সবার পদাঙ্ক অনুসরণ করে স্বপ্ন পূরণের লক্ষে এবার এগোচ্ছেন ‘রকস্টার’খ্যাত নার্গিস ফাখরিও। ‘ব্রাইডসমেইড’খ্যাত অস্কার মনোনীত পরিচালক পল ফেইগের নতুন চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন নার্গিস ফাখরি। ছবিটি প্রযোজনা করছে ফক্স মুভিজ। এই চলচ্চিত্রে নার্গিস ফাখরি অভিনয় করবেন ‘ট্রান্সপোর্টার’খ্যাত জেসন স্ট্যাথামের সঙ্গে। এতে আরও আছেন মেলিসা ম্যাককার্থি।
