জাতীয় মেডিকেল কলেজ বিতর্ক উত্সব

আপডেট : ১৩ মার্চ ২০১৪, ২০:৫৮
আগামী ২৮ ও ২৯ মার্চ দুই দিনব্যাপী চট্টগ্রাম মেডিকেল কলেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে এসকে+এফ ৩য় এনডিএফবিডি-সিএমসিডিসি জাতীয় মেডিকেল কলেজ বিতর্ক উত্সব। সকল সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এ মহোত্সবে বিতর্ক ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। এই উত্সব আয়োজনে রয়েছে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ ও চট্টগ্রাম মেডিকেল কলেজ ডিবেটিং ক্লাব। www.ndf-bd.com-এ রেজিস্ট্রেশন করা যাবে।