প্রিয়জনের গানে ন্যান্সি

আপডেট : ১৩ মার্চ ২০১৪, ২০:৫৮
জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সি আসছেন মিউজিক্যাল ব্লগশো ‘প্রিয়জনের গানে’। আজ এই অনুষ্ঠানে তিনি গাইবেন তার প্রিয় শিল্পীদের গাওয়া প্রিয় কিছু গান। সেই সাথে ন্যান্সির নিজের গাওয়া শ্রোতাপ্রিয় কিছু গানও গাইবেন অনুষ্ঠানে। সুমন সাহার প্রযোজনায় অনুষ্ঠানটি সরাসরি প্রচার হবে আজ বিকাল ৩টায়। উল্লেখ্য, প্রতি শুক্রবার বিকাল ৩টা থেকে সরাসরি সম্প্রচার হয় ‘প্রিয়জনের গান’। প্রতি পর্বে আমন্ত্রিত শিল্পী তার প্রিয় শিল্পীদের গাওয়া গান এবং পাশাপাশি নিজের গাওয়া কিছু পছন্দের গান পরিবেশন করেন। গানের পাশাপাশি মূলশিল্পী বা আমন্ত্রিত শিল্পীর প্রিয় মানুষের সাথে টেলিফোন আলাপনের মাধ্যমে জানা যায় গানের অন্তরালের নানা অজানা গল্প। আর প্রিয় মানুষের মুখে শিল্পীর ব্যক্তিগত জীবন বা তার সংগীত ক্যারিয়ারের অনেক অজানা দিকও জানা যায়। পাশাপাশি দর্শকরাও সরাসরি টেলিফোনে অংশ নিতে পারেন অনুষ্ঠানে। তবে দর্শকরা কোনো গানের অনুরোধ করতে পারেন না। তারা শুধুমাত্র আমন্ত্রিত শিল্পী বা তার গান সম্পর্কে কোনো স্মৃতি থাকলে তা শেয়ার করতে পারেন।