ভারত শাসিত কাশ্মিরে তুষার ধসে ছয়জনের প্রাণহানি

আপডেট : ১৩ মার্চ ২০১৪, ২১:২১
ভারত শাসিত কাশ্মীরে প্রবল তুষারপাতে সৃষ্ট তুষারধসে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। সুপারিন্টেন্ডেন্ট ইমতিয়াজ হোসেন জানান, কারগিলের লাদাখের পাহাড়ি এলাকায় প্রবল তুষারপাতে দুই সৈন্য মারা গেছে। রাজ্যের দক্ষিণাঞ্চলে অপর এক তুষারপাতে আরো চারজন মারা গেছে। বুধবার মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে। কাশ্মিরের দুর্গম এ এলাকায় অপর এক ঘটনায় তিন নেপালি শ্রমিক মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। আরো তুষারপাতের আশঙ্কায় পুলিশ ওই এলাকায় পৌঁছতে পারেনি। ইমতিয়াজ টেলিফোনে জানান, ‘আমরা এ পর্যন্ত ৫০ জনকে উদ্ধার করেছি। অনেক এলাকার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।’