সংবাদ কণিকা

আপডেট : ১৩ মার্চ ২০১৪, ২১:২১
আন্না হাজারে গেলেন না মমতার সমাবেশে দিল্লীর রামলীলা ময়দানে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জীর সমাবেশে আসলেন না ভারতের দুর্নীতি বিরোধী আন্দোলনের নেতা আন্না হাজারে। অথচ গত কয়েকদিন ধরে প্রচার করা হয়েছিল মমতার জনসভায় আন্না হাজারে বক্তব্য দেবেন। শেষ পর্যন্ত দিল্ল¬ীর রামলীলা ময়দানে জনসভায় গরহাজির থাকলেন আন্না হাজারে। অসুস্থতার কারণে আন্না আসতে পারেননি বলা হলেও রাজনৈতিক মহল মনে করছে টিম আন্নার নেতা-সমর্থকদের মধ্যে মমতার দলকে সমর্থন দেয়াকে কেন্দ্র করে মতবিরোধের কারণেই তিনি জনসভায় আসেননি।-বাসস ইরানে আরো দুটি পরমাণু বিদ্যুত্ কেন্দ্র রাশিয়া ইরানের বন্দর নগরী বুশেহে্র অন্তত আরো দুটি পরমাণু বিদ্যুত্ কেন্দ্র স্থাপনে একটি প্রাথমিক চুক্তি স্বাক্ষর করেছে। বুধবার ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ইরনা এ খবর জানায়। মঙ্গলবার রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পারমাণবিক জ্বালানি সংস্থা রোজাতমের এক জ্যেষ্ঠ কর্মকর্তার তেহরান সফরকালে এ চুক্তি সম্পাদিত হয়। -বাসস রাজধানীর বাইরে প্রেসিডেন্ট আসাদ সিরিয়ায় তিন বছর ধরে চলা গৃহযুদ্ধে বাস্তুচ্যুত মানুষের খোঁজ-খবর নিতে দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদ রাজধানীর বাইরে বের হয়েছেন। রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, ‘প্রেসিডেন্ট আসাদ দামেস্ক প্রদেশের বাস্তুচ্যুতরা কি অবস্থায় আছে তা সরেজমিনে ঘুরে দেখছেন।’-বাসস