ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন ভাতা সুবিধা দ্রুত প্রদানের দাবি জানিয়েছে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষক সমিতি। এসময় তারা আগামী ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে ২শ’ কোটি টাকা বরাদ্দ রাখারও দাবি জানান।
বৃহস্পতিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে সমিতির সভাপতি কাজী রুহুল আমিন চৌধুরীর সভাপতিত্বে এ শিক্ষক সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বাংলাদেশ ওলামা লীগের কেন্দ্রীয় সভাপতি আল্লামা ইলিয়াস হোসাইন বিন হেলালী ও বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি কাইসার —ই— আযম— রানু ও বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য পরিষদের মহাসচিব মো. সামসুল আলম প্রমুখ বক্তব্য রাখেন।
দেশে বর্তমানে ৬ হাজার ৮৮২টি সরকারি মাদ্রাসা রয়েছে। এরমধ্যে এক হাজার ৫১৯টি মাদ্রাসার শিক্ষকরা এক হাজার টাকা করে ভাতা পান।
