সম্প্রতি এ্যাপোলো হাসপাতালের নাক কান গলা বিভাগের কনসালটেন্ট ডা. সাকেত আগারওয়াল ৪৯ বছর বয়সের এক পুরুষ রোগীর ট্রাকিয়াল রিসেকশন এন্ড এনাসটোমোসিস নামে একটি জটিল অপারেশন সম্পন্ন করেন। রোগী কমপ্লিট ট্রাকিয়াল স্টেনোসিস নামে একটি জটিল রোগে ভুগছিলেন। এতে তার শ্বাসনালীর কোমলাস্থিগুলো শক্ত হয়ে শ্বাসনালী সরু হয়ে যায়। অপারেশনের ৭ দিন পর সম্পূর্ণ সুস্থ হয়ে রোগী হাসপাতাল ছেড়েছেন। -প্রেস বিজ্ঞপ্তি
