আজকের অনুষ্ঠান

আপডেট : ১৩ মার্চ ২০১৪, ২১:৫১
কর্মজীবী নারীঃ শ্রমিক মায়েদের জন্য ডে-কেয়ার সেন্টারের উদ্বোধন বিকাল চারটায় মিরপুরে কর্মজীবী নারীর উইম্যান ক্যাফেতে। বিশ্বসাহিত্য কেন্দ্রঃ ৩৫ বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী প্রীতি সমাবেশ সকাল সাড়ে নয়টা থেকে রাত দশটা পর্যন্ত। ছায়ানটঃ ওয়াহিদুল হক স্মারক দেশঘরের গান চারুকলা অনুষদের বকুলতলায় বিকাল সাড়ে পাঁচটায়। চারুকলা অনুষদের ৫০তম ব্যাচঃ প্রাক্তন শিক্ষার্থীদের যৌথ শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন বিকাল সাড়ে চারটায় জয়নুল গ্যালারিতে। সুরসপ্তকঃ সাংস্কৃতিক অনুষ্ঠান শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ছয়টায়।