থাইল্যান্ডে রাশিয়া ও জাপানের কাছে হারলো আরচ্যাররা

আপডেট : ১৩ মার্চ ২০১৪, ২২:২৫
থাইল্যান্ডে প্রথম এশিয়ান আরচ্যারী গ্র্যান্ড প্রিক্স ওয়ার্ল্ড র্যাংকিং টুর্নামেন্টে গতকাল রিকার্ভ ইভেন্টে পুরুষ বিভাগে দলগতভাবে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ রাশিয়ার নিকট ৫-৪ সেট পয়েন্ট ব্যবধানে এবং মহিলা বিভাগে দলগতভাবে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ জাপানের নিকট ৬-০ সেট পয়েন্ট ব্যবধানে হেরেছে। আজ ব্যক্তিগত এবং মিশ্র দলগত খেলা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ আরচ্যারী দল মিশ্র দলগতভাবে ইরাকের বিরুদ্ধে লড়াই করবে বলে আরচ্যারী ফেডারেশন জানিয়েছে।