আজ পল্লী কবির ৩৮তম মৃত্যুবার্ষিকী

আপডেট : ১৩ মার্চ ২০১৪, ২৩:২০
আজ ১৪ মার্চ পল্লী কবি জসীম উদ্দীনের ৩৮তম মৃত্যুবার্ষিকী। দিনটি উপলক্ষে সকালে কবির মাজারে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিলের আয়োজন করেছে জসীম ফাউন্ডেশন। এছাড়াও ফরিদপুরের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এই কর্মসূচিতে অংশগ্রহণসহ পৃথক কর্মসূচি পালন করবে।