আজকের রাশিফল

আপডেট : ১৪ মার্চ ২০১৪, ১৮:২৪
১৫ মার্চ, ২০১৪ খ্রিস্টাব্দ, শনিবার আজ ১ চৈত্র, ১৪২০ বঙ্গাব্দ এবং ১৩ জমা: আউয়াল, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মীন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-২০ মিনিটে এবং সূর্যাস্ত ৬-১১ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মীন রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:৬। আপনার উপর প্রভাবকারী গ্রহ: শুক্র ও নেপচুন। আপনার শুভসংখ্যা: ৬ ও ৭। শুভবার: শুক্র ও সোমবার। শুভরত্ন: হীরক ও এমেথিস্ট। প্রকৃতিগতভাবে আপনি: আবেগপ্রবণ ও রোমান্টিক। আপনি সুন্দরের পূজারী। শিল্পীর সবগুণই আছে আপনার মধ্যে। বিলাস ব্যসনের প্রতি আকর্ষণ দুর্নিবার। হূদয় সহজেই প্রভাবিত হয়। আপনি মিশুক, সামাজিক, দীর্ঘস্থায়ী বন্ধুত্ব জীবনকে প্রভাবিত করতে পারে। তাছাড়া নেতৃত্বের গুণাবলীতেও আপনি ভূষিত। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:মার্কিন প্রেসিডেন্ট এনড্রু জ্যাকসন, বিজ্ঞানী ইমিল ভন বেরিঙ, জ্যোতির্বিদ এলেন বিন, অন্নদা শঙ্কর রায়, কবি আব্দুল হামিদ মোল্লা, হারুন-উর-রশিদ। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল\ সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে ভাই-বোনদের সাথে বিরোধ দেখা দিতে পারে। বুদ্ধি ও ধৈর্য দিয়ে মোকাবিলা করার চেষ্টা করুন। অনুকূল সময়ের জন্য অপেক্ষা করুন। আর্থিক দিক ভালো যেতে পারে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে না। যোগাযোগ শুভ। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে \ সঙ্গীত শিল্পীদের জন্য দিনটি শুভ। সুনাম ও সাফল্য আসতে পারে। ব্যয়াধিক্য দেখা দিতে পারে। মন দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে। অতিরিক্ত পরিশ্রমের জন্য ক্লান্তিবোধ করতে পারেন। রোমাঞ্চ ও বিনোদন শুভ। মিথুন রাশি ২১ মে-২০ জুন \ ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয়-বাণিজ্যে লাভবান হতে পারেন। তবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন। বিদ্যার্থীদের জন্য সময় খুব একটা ভালো যাবে না। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই \ গোপন শত্রুতা বৃদ্ধি পাবে। আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। হঠাত্ অসুস্থ বোধ করতে পারেন। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। রোমান্টিক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। সম্ভাব্যক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট\ পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। কেউ আজ আপনার সরলতাকে দুর্বলতা ভাবতে পারে। সেলাকের ছদ্মবেশে কেউ প্রতারিত করতে পারে। আজ কোনো অশুভ ঘটনা ঘটতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর\ সঙ্গীত শিল্পীদের জন্য দিনটি শুভ। অভিনেতা, অভিনেত্রীদের জন্যও সময় অনুকূল থাকবে। পেশাগত সাফল্য ও খ্যাতি পেতে পারেন। আর্থিক ব্যাপারে সতর্ক থাকার চেষ্টা করুন। ন্যায্য প্রাপ্তি থেকে কেউ বঞ্চিত করতে পারে। পারিবারিক অশান্তি এড়িয়ে চলার চেষ্টা করুন। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর\ আর্থিক দিক ভালো যাবে। অসমাপ্ত কাজ শেষ করা সম্ভব নাও হতে পারে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। কর্মক্ষেত্রে সুনাম ও সাফল্য পেতে পারেন। ব্যস্ততা বৃদ্ধি পাবে। সামাজিক কোনো কাজে জড়াতে পারেন। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর\ সন্তানের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। শিশু সন্তানের স্বাস্থ্য সম্পর্কে বিশেষভাবে সতর্ক থাকুন। চিকিত্সকদের ব্যস্ততা বৃদ্ধি পাবে। কোনো রোগীর ব্যাপারে মানসিক চাপে ভুগতে পারেন। মেয়েদের বিয়ের ব্যাপারে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ ব্যবসায়িক দিক ভালো যাবে না। বাকি বকেয়া লেনদেন না করলেই ভালো করবেন। বেকারদের কর্মসংস্থান প্রচেষ্টায় সাফল্য আসতে পারে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানে চাকরিচ্ছুদের কারো কারো প্রত্যাশা পূরণ হতে পারে। আর্থিক দিক ভালো যেতে পারে। পিতার অসুস্থতায় উদ্বিগ্ন হতে পারেন। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি\ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। কর্মপরিবেশ অনুকূল থাকবে। সহকর্মীদের সহযোগিতা পাবেন। পদস্থ ও প্রভাবশালীদের আনুকূল্য পেতে পারেন। ক্রীড়াবিদদের চাকরির সুযোগ সৃষ্টি হতে পারে। অপ্রিয় সত্য প্রকাশে বিরত থাকার চেষ্টা করুন। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি\ নিজের পছন্দে বিয়ে করার জন্য সময় অনুকূল থাকবে। পুরনো কোনো সমস্যার সমাধান হতে পারে। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকবে। পড়াশোনায় মন বসাতে পারবেন। ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। সম্ভাব্যক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ আছে। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ\ ব্যবসায়িক দিক ভালো যাবে না। ব্যবসায়িক ব্যাপারে দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে। মানসিক চাপে ভুগতে পারেন। শরীর অসুস্থ হতে পারে। মাথাব্যথা বা চক্ষু সংক্রান্ত সমস্যায় ভুগতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।