জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয় হরিরামপুর উপজেলায় অভিযান চালিয়ে চালে রঙ মাখিয়ে বিক্রির অভিযোগে দোকানদারকে অর্থদণ্ড দিয়েছে।
আজ বুধবার দুপুরে মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এই অভিযান পরিচালনা করেন।
সাদা চালে রঙ মিশিয়ে লাল চাল বলে বিক্রির অভিযোগে ঝিটকা বাজারের মেসার্স জাকির রাইস এজেন্সিকে ৩ হাজার, মেসার্স নিরঞ্জন রাইস ভাণ্ডারকে ২ হাজার, নকল কসমেটিক্স বিক্রির দায়ে মেসার্স সুজন জরী হাউজকে ৫ হাজার, মেয়াদ উত্তীর্ণ ওষুধ, যৌন উত্তেজক, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অপরাধে মেসার্স অমিত ফার্মেসিকে ৩০ হাজার ও মেসার্স মাতৃভূমি ফার্মেসিকে ২৫ হাজার টাকাসহ ৫টি প্রতিষ্ঠানকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়। এছাড়াও জব্দ করা হয়েছে নকল কসমেটিক্স পণ্য, যৌন উত্তেজক ট্যাবলেট ও ফিজিশিয়ান স্যাম্পল।
আরও পড়ুন: মোদির জয়ের আভাসে আতঙ্কিত মুসলিমরা, বিশেষ প্রার্থনার আহ্বান
অভিযানে সহযোগীতা করেন র্যাব- ৪, নবীনগর ক্যাম্প এর একটি টিমের সদস্য, হরিরামপুর উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর এবং জেলা ক্যাবের সদস্য মতিউর রহমান।
ইত্তেফাক/কেকে

