স্মরণীয় উক্তি

আপডেট : ১৪ মার্চ ২০১৪, ১৯:৪২
 তুমি একজন মানুষকে ততক্ষণ পর্যন্ত যথার্থভাবে চিনতে পারবে না যতক্ষণ না তুমি তার কথা ঠিক মতো বুঝতে পারছ। - বেকন  আগুনে দিলে যেমন লোহা চেনা যায়, তেমনি মেজাজ দিয়ে মানুষ চেনা যায়। - জন এ. শেড  বিশেষ পরিস্থিতিতে মানুষ বন্ধু এবং শত্রুকে চিনে নিতে পারে, আর যে পারে না সে তার ভুলের জন্য মাশুল দেয়। - ওয়াল্টার স্কট  আমরা বই পড়ে মানুষ চিনতে পারি না। - ডিজরেইলি  উঠতি মূলা পত্তনেই চেনা যায়। - প্রবাদ