শান্তা-মেরুনার অনবদ্য ‘মনে রবে’

আপডেট : ১৪ মার্চ ২০১৪, ১৯:৫০
গত ৮ মার্চ সন্ধ্যায় টরন্টোর ড্যানফোর্থের বাংলাদেশ সেন্টারে কবিতা আর গানে অনুষ্ঠিত হলো ‘মনে রবে’। টরন্টোর দুই জনপ্রিয় মুখ ফারহানা শান্তা ও ঈশাত আরা মেরুনার যৌথ প্রয়াস ছিল এই আয়োজন। বাংলাদেশ সেন্টারের তহবিল সংগ্রহের উদ্দেশ্যে আয়োজিত এই অনুষ্ঠান ছিল ১১তম প্রয়াস। আয়োজনের শুরুতে বাংলাদেশ সেন্টারের সভাপতি হাসিনা কাদের, সংগীত ব্যক্তিত্ব নূরুল আলম লাল ও স্থানীয় কাউন্সিলর জ্যানেট ডেভিস শুভেচ্ছা বক্তব্য দেন।