কুমিল্লা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিতদের সংখ্যাগরিষ্ঠতা

আপডেট : ১৪ মার্চ ২০১৪, ২১:০৮
সভাপতি সাদাত, সম্পাদক শরীফুল কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। ১৭টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১১ পদে বিএনপি সমর্থিত পরিষদ এবং ৬টি পদে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ জয়লাভ করে। সভাপতি পদে এডভোকেট কাজী নাজমুস সাদাত এবং সাধারণ সম্পাদক পদে এডভোকেট. শরীফুল ইসলাম সাদি জয়লাভ করেন।