চীনে আবারো ছুরি হাতে বেপরোয়া হামলা নিহত ৩

আপডেট : ১৪ মার্চ ২০১৪, ২১:০৮
চীনের দক্ষিণাঞ্চলে হুনান প্রদেশে শুক্রবার ছুরিকাঘাতে অন্তত তিনজন নিহত হয়েছে। গণহারে ছোরা হামলার ঘটনায় ২৯ জন নিহত হবার দুই সপ্তাহ পর এ ঘটনা ঘটল। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া কর্তৃপক্ষের বরাত দিয়ে জানায়, ‘হুনানের রাজধানী চাঙ্গশায় একদল হামলাকারী বেসামরিক মানুষের ওপর ছুরি নিয়ে বেপরোয়াভাবে হামলা চালায়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। হুনানের একটি বেতার কেন্দ্র জানায়, এক হামলাকারী এক মহিলাকে ছুরিকাঘাতে হত্যা করে। মহিলার বয়স ৮০’র কোঠায়। হামলাকারী একটি বেকারির মালিক। পুলিশ জানায়, তারা এক হামলাকারীকে গুলি করে হত্যা করেছে। এ ঘটনায় এখনও পর্যন্ত কেউ দায়-দায়িত্ব স্বীকার করেনি। গত ১ মার্চ দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশের কুনমিংয়ে ছুরি হাতে হামলাকারীরা বেসামরিক মানুষের ওপর বেপরোয়াভাবে হামলা চালায়। এতে ২৯ জন নিহত ও ১৪৩ জন আহত হয়।