সংবাদ কণিকা

আপডেট : ১৪ মার্চ ২০১৪, ২১:০৮
পোষা প্রাণীর জন্য বিশাল ব্যয় পোষা প্রাণীর পেছনে ২০১৩ সালে আমেরিকানরা খরচ করেছে ৫ হাজার ৫৭০ কোটি ডলার। দেশটির পেট প্রোডাক্ট অ্যাসোসিয়েশনের বরাত দিয়ে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় সংবাদপত্রগুলো এ তথ্য জানিয়ে বলেছে, গতবছর পোষা প্রাণীর পেছনে আমেরিকানরা তার আগের বছরের চেয়ে সাড়ে চার শতাংশ বেশি ব্যয় করেছেন। পোষা প্রাণীর খাবার, প্রশিক্ষণ, চিকিত্সা ও সাবান, শ্যাম্পুসহ নানা সরঞ্জাম কেনার পেছনে এ ব্যয় করেছেন আমেরিকানরা। এরমধ্যে কুকুর ও বিড়ালকে ‘শিষ্টাচার’ শেখাতে প্রশিক্ষণ বাবদ খরচ হয়েছে ৬১০ কোটি ডলার। —রয়টার্স মাটন বিরানি না দেয়ায় ভেঙ্গে যায় বিয়ে বরপণ বা যৌতুকের দাবি-দাওয়া নয়, বিয়ের মেনুতে মাটন বিরিয়ানির বদলে পরিবেশিত হয়েছিল চিকেন বিরিয়ানি। তুচ্ছ এই কারণে বিয়ে ভেঙ্গে দিল পাত্রপক্ষ। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। শুধু তাই নয়, বিয়ের আসরে এই নিয়ে দুই পরিবারের মধ্যে ধুন্ধুমার কাণ্ড বেধে যায়। বেঙ্গালুরুতে একটি বিয়ের আসরে বরপক্ষ অভিযোগ তোলে, তাদের বলা হয়েছিল মাটন বিরিয়ানি পরিবেশন করা হবে। কিন্তু তার বদলে চিকেন বিরিয়ানি পরিবেশন করা হয়েছে।—এএফপি নারীদের বেশি সহায়তা করে নরওয়ের পুরুষরা ঘরের কাজে নারীদের সবচেয়ে বেশি সহায়তা করেন নরওয়ের পুরুষরা। আর এদিক থেকে সবচেয়ে পিছিয়ে আছেন জাপানের পুরুষরা। সমপ্রতি প্রকাশিত এক জরিপ থেকে জানা গেছে এই তথ্য। জরিপটি পরিচালনা করে ইউরোপীয় অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংগঠন ওইসিডি।