সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ এলসিটি কাজলকে অতিরিক্ত যাত্রী বহনের দায়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকালে টেকনাফ সহকারী কমিশনার (ভূমি) সেলিনা কাজীর নের্তৃত্বে পুলিশ সদস্যরা টেকনাফ দমদমিয়া থেকে সেন্টমার্টিনগামী পর্যটকবাহী ঐ জাহাজে অতিরিক্ত ১২৫ জন যাত্রী বহনের দায়ে ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করে। সম্প্রতি সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজগুলো প্রশাসনের নিষেধ উপেক্ষা করে অতিরিক্ত যাত্রী ও টাকা নিয়ে যাতায়াত করছে বলে অভিযোগ উঠেছে। অনেক জাহাজের ফিটনেস নেই বলেও অভিযোগ রয়েছে।
