শুক্রবার জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বাহারি পিঠা উত্সব। জাতীয় প্রেসক্লাব আয়োজিত এ উত্সবে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী অর্ধশতাধিক পিঠা পরিবেশন করা হয়। এসব পিঠার মধ্যে ছিল- পাটিশাপটা, মাল পোয়া, লবঙ্গ লতিকা, রস ফুল, বিবিখানা, নারিকেলের ভাড়া পুলি, চাঁদ পাকন ইত্যাদি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ, সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, বিশেষ অনুষ্ঠান ও আপ্যায়ন কমিটির আহবায়ক কাদের গণি চৌধুরী ও অনুষ্ঠানের পৃষ্ঠপোষক স্কাইল্যান্ড মটরসের স্বত্বাধিকারী আবু বকর সিদ্দিক। সঞ্চালনা করেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি কাজী রওনাক হোসেন। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন রিজিয়া পারভীন ও আতিক হাসান। -প্রেস বিজ্ঞপ্তি
