মৌলবাদ দূর করে নারীর অধিকার প্রতিষ্ঠিত করতে হবে : তথ্যমন্ত্রী

আপডেট : ১৪ মার্চ ২০১৪, ২১:৪৩
মৌলবাদ সামপ্রদায়িকতা নারীর অগ্রযাত্রায় বার বার আঘাত আনছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু । তিনি বলেন, মৌলবাদ দূর করে নারীর অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত ‘সাংবাদিকদের নেতৃত্বে নারী সাংবাদিকদের অবস্থান ’শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নারী সাংবাদিক কেন্দ্র আয়োজিত সেমিনারে সংগঠনের সহ-সভাপতি দিল মনোয়ারা মনুর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশের) মহাসচিব আব্দুল জলিল ভুঁইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশের) সভাপতি আলতাফ মাহমুদ, সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (অপর অংশের) মহাসচিব জাহাঙ্গীর আলম প্রধান প্রমুখ। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন দ্য ইনডিপেন্ডেন্ট পত্রিকার বিশেষ প্রতিনিধি শাহনাজ বেগম। আব্দুল জলিল ভুঁইয়া বলেন, নারী সাংবাদিকদের প্রশ্নে পুরুষ সহকর্মীদের মানসিকতার পরিবর্তন আনতে হবে। একই সঙ্গে পেশাগত উত্কর্ষতার মাধ্যমে নেতৃত্বের যোগ্যতা প্রমান করে নারী সাংবাদিকরা এগিয়ে যেতে পারেন।