ইউডায় সেমিনার ও প্রো-ভিসিকে সংবর্ধনা

আপডেট : ১৪ মার্চ ২০১৪, ২১:৪৩
রাজধানীর ধানমন্ডিতে ইউডা অডিটরিয়ামে গত বৃহস্পতিবার ইউডার লাইফ সাইন্স অনুষদের উদ্যোগে ‘এ ডিকেইড অব রিসার্চ অ্যাচিভমেন্ট অ্যাট দ্য ফ্যাকাল্টি অব লাইফ সায়েন্সেস’ শীর্ষক সেমিনার এবং ইউডার প্রো-ভিসি ও লাইফ সাইন্স অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ রহমতুল্ল¬াহ’র সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এ. কে. আজাদ চৌধুরী এবং সভাপতিত্ব করেন ইউডার উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউডার প্রতিষ্ঠাতা ও সভাপতি প্রফেসর মুজিব খান, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, উর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। -প্রেস বিজ্ঞপ্তি