দৈনিক ইত্তেফাকের সাবেক প্রেস কর্মী মো: আব্দুল ওহাব (৫৭) হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। দক্ষিণ টেংরায় (সারুলিয়া, ডেমরা, ঢাকা) সকাল ৯টায় জানাজা শেষে হাজী রহমত উল্লাহ ফোরকানিয়া মাদ্রাসা কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। তিনি স্ত্রী, ৩ কন্যা, এক ছেলে রেখে গেছেন।
