আফ্রিকা এবং এশিয়ার মানব সম্পদ উন্নয়নে সম্প্রতি আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক (একেডিএন) এবং কানাডা সরকারের মধ্যে একটি চুক্তি হয়েছে।কানাডার টরোন্টোতে প্রধানমন্ত্রী স্টিফেন হার্পার ও ইসমাইলিয়া সমপ্রদায়ের ধর্মীয় নেতা প্রিন্স করিম আগা খান এই চুক্তি স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী এশিয়ার স্বাস্থ্য ব্যবস্থা এবং পূর্ব আফ্রিকার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে আগামী পাঁচ বছরে প্রায় দশ কোটি ডলার ব্যয় করা হবে। প্রধানমন্ত্রী হার্পার এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, মানব সম্পদ ও আর্থ-সামাজিক উন্নয়নে আগা খান ফাউন্ডেশনের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে একেডিএনের প্রাতিষ্ঠানিক এবং মেধা সম্পদ ব্যবহারের ক্ষেত্রে কানাডার নতুন সুযোগ সৃষ্টি হবে।
