সদ্য সমাপ্ত এশিয়া কাপে বাংলাদেশ দলকে হারিয়ে সাড়া জাগিয়েছিল আফগানিস্তান দল।
টি-টোয়েন্টি ক্রিকেট শুরুর প্রাক্কালে চট্টগ্রামে দলটি দুইটি প্রস্তুতিমূলক ম্যাচে অংশ নিতে এসে প্রথমটিতে ৩৫ রানে নেদারল্যান্ডকে হারালেও গতকাল শুক্রবার জিম্বাবুয়ের কাছে সাত উইকেটে পরাস্ত হয়েছে আফগানরা।
আফগান কোচ কবির খান অবশ্য এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলাটিতে জিম্বাবুয়ের কাছে হারটিকে তেমন গুরুত্ব দিচ্ছেন না। জিম্বাবুয়ের কাছে গতকাল ম্যাচ শেষে সাংবাদিকদের জানালেন, প্রস্তুতিমূলক ম্যাচে যা হয়েছে তা নিয়ে ভাবছি না। ভবিষ্যত্ নিয়ে আমরা পরিকল্পনা করছি। আমাদের টার্গেট বাংলাদেশ দলের বিপক্ষে জয়।
জিম্বাবুয়ে টস জিতে ব্যাটিংয়ে পাঠায় আফগানিস্তানকে। প্রথম উইকেট জুটিতে রান আসে ৩৪। কিন্তু পরবর্তী সময়ে আবারো ছন্দপতন। তবে ৬ষ্ঠ উইকেট জুটিতে শফিকুল্লাহ ও সামিউল্লাহ ৫৬ রান তুললে দলের সংগ্রহ দাঁড়ায় ছয় উইকেটে ১৬৮ রান। জবাবে জিম্বাবুয়েকে ১৬৯ রানের লক্ষ্য অতিক্রম করতে তেমন বেগ পেতে হয়নি।
মাসাকাদজা ও সিকান্দর রাজার অনবদ্য ব্যাটিং এবং দলনেতা ব্রেন্ডন টেইলর উইলিয়াম ও চিগুম্বুরার সহায়তায় আফগান বোলাররা সহজেই কাবু হয়ে যায়। ওপেনার মাসাকাদজা ৫২ বলে ৯৩ রান করেন। ৫টি বাউন্ডারী ও ৭টি ছক্কায় সাজানো ছিল তার ইনিংসটি।
সংক্ষিপ্ত স্কোর
আফগানিস্তান- ২০ ওভারে ১৬৮/৬ (শফিকুল্লাহ ৩১, নাজিব ২৯, সামিউল্লাহ ২৮, শাহজাদ ২২, করিম ১৬, নাঈম ১৪, নজিবুল্লাহ ১২, মোহাম্মদ নবী ১৩, অতি ৬, উইলিয়ামস ২/৩১, মুশানগোয়ে ২/১৯)।
জিম্বাবুয়ে- ১৯.৩ ওভারে ১৭৩/৩ (মাসাকাদজা ৯৩, সিকান্দর রাজা ২৭, উইলিয়ামস ১৬, টেইলর ১৫, চিগুম্বুরা ১২, অতি. ৬, হামজা ১/২৮, শাপুর ১/৩২, মোহাম্মদ নবী ১/৪০)।
এদিকে হংকং দল টানা দ্বিতীয় ম্যাচ জিতেছে।
হংকং ১৯.৫ ওভারে ১২৭/১০ (চ্যাপমান ৫০, মুনিরদার ১৮, নিজাকাত ১৬, হাসিব আমজাদ ১৬, আজিজ খান ১০; গাগটেন- ৩/১৭, ভেন বিক-২/১২
নেদারল্যান্ড : ১৬.৫ ওভারে ১০০/১০ (মাইবার্গ-৫২, কুপার-১৮, বোরিন-১৮, অতি. ৩।
হাসিব আমজাদ- ৬/২১, নিজাকাত খান-২/১৫)
