রানার গ্রুপ স্বাধীনতা দিবস টেনিসে পুরুষ দ্বৈতের ফাইনাল আজ। গতকাল রমনা টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত সেমিফাইনালে অমল রায় ও রঞ্জন রাম জুটি ৬-৪, ৬-১ গেমে আলমগীর হোসেন ও রুস্তম আলী জুটিকে হারিয়ে ফাইনালে উঠে।
গতকাল পুরুষ এককে কোয়ার্টার ফাইনালে রঞ্জন রাম ৬-৪, ৬-৩ গেমে দীপু লালকে, মোফাজ্জল হোসেন ৪-৬, ৭-৬, ৬-৩ গেমে বিপ্লব রামকে, রুস্তম আলী ৬-৪, ৬-০ গেমে আনোয়ার হোসেনকে এবং মামুন বেপারী ৬-৪, ৬-১ গেমে আখতার হোসেনকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে।
মহিলা এককের সেমিফাইনালে আফরানা ইসলাম প্রিতি ২-৬, ৬-১, ৬-৩ গেমে মহিলা এককের টপসীড শারমিন আলম সারদাকে এবং ইশিতা আফরোজ ৬-২, ৬-২ গেমে শাহ সাফিনাকে হারিয়ে ফাইনালে উঠে।
বালক একক ১২ বছর গ্রুপে বেস্ট অব ফিফটিন পয়েন্টের ম্যাচে জুবিন ওমর ৮-১ পয়েন্টে সৈকত শাহরিয়ারকে এবং অর্নব সাহা ৮-৪ পয়েন্টে বিকেএসপির ফরিদুর রেজাকে হারিয়ে ফাইনালে উঠেছে।
