কক্সবাজারে আজ সালমাদের শেষ টি-টোয়েন্টি ম্যাচ

আপডেট : ১৪ মার্চ ২০১৪, ২২:১৬
বাংলাদেশ মহিলা দল আজ শনিবার কক্সবাজারে পাকিস্তান মহিলা ক্রিকেট দলের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুপুর সাড়ে ১২টায় শুরু হবে খেলাটি। পাকিস্তানের সঙ্গে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। ৮ মার্চ প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ দল হেরেছে ১৩ রানে। এরপর ভারতের সঙ্গে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ মহিলা দল। পাকিস্তান মহিলা দলের বিপক্ষে দুই ম্যাচের ওয়ানডে সিরিজও খেলে বাংলাদেশের মেয়েরা। তাতে প্রথমবারের মতো কোন আন্তর্জাতিক দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতে বাংলাদেশ।