নাইক্ষ্যংছড়িতে ৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার

আপডেট : ১৪ মার্চ ২০১৪, ২২:৫১
জেলার নাইক্ষ্যংছড়িতে তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বিজিবি। গত বৃহস্পতিবার রাতে উপজেলার দৌছড়ি ইউনিয়নের ৫১নং সীমান্ত পিলারের পার্শ্ববর্তী হরিণখাইয়া এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করে বিজিবি। বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি ৩১ বিজিবি কমান্ডার জানান, গহীন অরণ্য থেকে তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। অস্ত্রগুলো স্থানীয় পাহাড়ি সশস্ত্রবাহিনীর বলে ধারণা করা হচ্ছে।