আগামী ৭ এপ্রিল এবং ৮ এপ্রিল পদ্মাসেতু দুর্নীতি মামলার শুনানি আবার টরন্টোয় অন্টারিও সুপিরিওর কোর্ট অব জাস্টিসের কক্ষে অনুষ্ঠিত হবে। মামলার পাঁচ আসামির মধ্যে চারজনই কানাডিয়ান। একমাত্র আবুল হাসান চৌধুরী বাংলাদেশি। সেই প্রেক্ষিতে তার আইনজীবী ব্রায়ান গ্রিনস্পেন বিচারক নর্ডি হেইমার আদালতে চ্যালেঞ্জ করে প্রশ্ন তুলেছেন, কোন বিদেশি নাগরিককে কি কানাডার আদালত বিচার করতে পারে? গ্রিনস্পেনের এ আবেদনের শুনানিতে সম্মতি দিয়েছে আদালত। তাই অনুষ্ঠেয় শুনানির দিন গ্রিনস্পেন তার মক্কেল আবুল হাসান চৌধুরীর পক্ষে যুুক্তি তুলে ধরবেন বলে খবরে প্রকাশ।
এদিকে রমেশ শাহর আইনজীবী ডেভিড কাজিন্স, মোহাম্মদ ইসমাইলের আইনজীবী ক্যাথরিন ওয়েলস, জুলফিকার আলী ভুঁইয়ার আইনজীবী ফ্রাঙ্ক অ্যাডারিও তাদের মক্কেলদের পক্ষে জোরালো প্রস্তুতি নিচ্ছেন।
