চট্টগ্রামে আজ তাফসীরুল কোরআন মাহফিল

আপডেট : ১৪ মার্চ ২০১৪, ২২:৫২
আনজুমান খোদ্দামুল মুসলেমীনের উদ্যোগে আজ শনিবার নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে। বাদ জোহর শুরু এ মাহফিলে দেশ-বিদেশের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন ও ওলামা মাশায়েখগণ আলোচক হিসেবে অংশ নেবেন।